March 24, 2026, 11:44 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গোপালগঞ্জের মুকসুদপুর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার গড়তে প্রয়োজনে তারুন্যের ক্ষমতায়ন” প্রতিবাদ্য বিষয়ের ভিত্তিতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে ১৪ জুলাই সোমবার বেলা ১১টায় গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাকিবুল ইসলাম তুষারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, ইউনিয়ন পরিবার পরিকল্যাণ সহকারী মাহবুবা আক্তার,মুকসুদপুর পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক রহিজুল হাচান রাকিব মিয়া, গোবিন্দপুর ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা শারমিন আক্তার ও জলিরপাড় ইউনিয়ন উপ-সহকারী মেডিকেল অফিসার শিল্প রানী সরকার প্রমূখ।

এবছর বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যত্রুমে অবদান রাখার জন্য মুকসুদপুর উপজেলায় ৬জন কর্মীকে শ্রেষ্ঠত্ব পুরস্কার প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য প্রাপ্ত নম্বর যাচাই বাচাই করে নিন্ম লিখিত কর্মী/প্রতিষ্ঠানকে গোপালগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুর উপজেলার ৪জন। তারা হলেন (১) শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (FWA)-মুকসুদপুর উপজেলার গোহাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেহেরুন নেছা মিতু, (২) শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক- গোহলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক (FWA) সালাউদ্দিন মল্লিক,(৩) শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার- রাঘদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবুল হাসিম, (৪) শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ গোহালা ইউনিয়ন পরিষদ। এছাড়া মুকসুদপুর উপজেলার গোহাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারী (FWA) মেহেরুন নেছা মিতু জাতীয় পর্যায় এবছর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর