April 17, 2026, 12:57 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি”র অভিযান ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও লক্ষাধিক টাকা জব্দ : আটক-১

টেকনাফ প্রতিনিধি :

mostbet

৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা আক্তার (৩৯) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি”র সদস্যরা ৯ জুলাই বুধবার ভোররাত দেড় টার সময় টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা করাচিপাড়া এলাকার গহীনে পাহাড়ি অঞ্চল সংলগ্ন সোনা মিয়ার বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করে। এসময় মাদক লেনদেনের এক লাখ ১৯৭০ টাকা জব্দ করা হয়। আটক রোজিনা আক্তার স্হানীয় ফরিদ আহমেদ’র মেয়ে ও বসতঘরের মালিক সোনা মিয়ার স্ত্রী।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে জানা যায় যে, চোরাকারবারীরা মিয়ানমার থেকে সাগরপথে মাদকের একটি বড় চালান টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা করাচিপাড়া এলাকার গহীনে পাহাড়ি অঞ্চল সংলগ্ন একটি বসতবাড়িতে গোপনে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে, ২ বিজিবি’র নিজস্ব গোয়েন্দারা নিশ্চিত করেন যে, করাচিপাড়ার সোনা মিয়ার বাসায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে। কালক্ষেপন না করে, টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে চোরাকারবারীদের ধরতে বিজিবি’র বেশ কয়েকটি বিশেষায়িত দল গভীর রাতে করাচিপাড়াকে ঘিরে ফেলে অভিযান চালায়।

আনুমানিক ১ টা ২০ মিনিটের সময় ভারপ্রাপ্ত অফ্স অফিসার লেঃ কমান্ডার সাদিক রাফি ও তার টহল দলটি সোনামিয়ার বাড়িতে তল্লাশি করে ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবাসহ গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। তবে, অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গৃহ কর্তা সোনা মিয়া পাহাড়ে পালিয়ে যায়। অভিযান শেষে সোনা মিয়ার স্ত্রী রোজিনা আক্তারকে মাদক ও নগদ ১ লাখ ১,৯৭০ টাকাসহ প্রচলিত আইন অনুযায়ী টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর