March 25, 2026, 2:47 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শেরপুরে চাঁদা না দেওয়ায় দোকানে লুটপাট ও হামলার অভিযোগ

মোঃ সাইদুর রহমান আপন বিশেষ প্রতিনিধি ক্রাইমঃ

শেরপুরে চাঁদা না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানে হামলা করে লুটপাট ও ভাংচুর ও মালামাল ধ্বংস করার অভিযোগ উঠেছে।

গত ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের জেএস এন্টারপ্রাইজ নামে একটি দোকানে একই এলাকার শাহিন মিয়াকে চাঁদা না দেওয়ায় এ হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানান দোকানটির স্বত্বাধিকারী হারেজ আলী।

ভুক্তভোগী হারেজ আলীর বক্তব্য ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার প্রতিষ্ঠানে শাহিন মিয়া চাঁদা দাবি করে আসছিলো। এর প্রেক্ষিতে গতকাল ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে শাহিন মিয়ার সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে দোকানে হামলা চালায় ও দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় বলে হারেজ দাবি করেন।

এব্যাপারে অভিযুক্ত শাহিন মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমি ও হারেজ মুলত বন্ধু মানুষ। কয়েকদিন ধরে সে আমার বদনাম করে আসছিলো। তাই আমি রাগান্বিত হয়ে তাকে একটি থাপ্পড় মেরেছিলাম। একারণে সে নিজেই তার দোকানের গ্লাস ভেঙে আমার নামে মিথ্যা অভিযোগ করেছে।

বিষয়টি নিয়ে শেরপুর সদর থানার এসআই রাফির সাথে কথা বললে তিনি জানান, আমরা অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর