March 23, 2026, 5:25 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকে ফাঁসাতে ইউপি চেয়ারম্যান’র গোপন ছক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর উদ্দিন আহমদের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যান কর্তৃক প্রতিশোধের রুশানলের স্বীকার হচ্ছেন স্থানীয় এক সাংবাদিকের পরিবার। প্রতিশোধ নিতে আকা হচ্ছে নতুন ছক।

জানা যায়,দোয়ারাবাজার উপজেলার স্থানীয় গনমাধ্যমকর্মী ও অনলাইন পত্রিকা প্রান্তিক জনপদের উপজেলা প্রতিনিধি আব্দুল হক প্রায়ই নরসিংপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর উদ্দিন আহমদের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ছিলেন। ইউপি চেয়ারম্যানের প্রতিটা অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক আব্দুল হক তার লেখুনির মাধ্যমে মানুষের কাছে তুলে দরেছেন। তাই নিজের অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে ও সাংবাদিকের উপর প্রতিশোধ নিতে একে একে নানান ষড়যন্ত্রের ছক আঁকছেন তিনি। মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে ও বিগত স্বৈরাচারী সরকারের ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিক আব্দুল হককে দেশ ছাড়তে বাধ্য করলেও শান্ত হননি ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন ।

এখন আঁকছেন নতুন আরেক ষড়যন্ত্রের ছক। গোপন তথ্য ফাঁস হয়েছে যে সাহসী ওই সাংবাদিকে হত্যা করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে ৫ লক্ষ টাকা পুরুষ্কার ঘোষণা করেছেন। গোপন ওই সূত্রটি জানান,নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ সাংবাদিক আব্দুল হকসহ তার পরিবারের উপর প্রতিশোধ নিতে আরও নানান সময় বড় ধরনের অফার করেন একটি চক্রকে।

সাংবাদিক আব্দুল হক জানান,এলাকার কল্যাণের জন্য নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিনের অর্থের কাছে আমি বিক্রি হয়নি। সবসময় সকল ধরনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছি৷ চেয়ারম্যান প্রায়ই আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পনা করতো। বাধ্য হয়ে আমি প্রবাসে চলে আসি। কিন্তু নুর উদ্দিন এখনো আমাকেও আমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করার জন্য নানান পরিকল্পনা করে যাচ্ছে।

এবিষয়ে চেয়ারম্যান নুর উদ্দিন আহমদকে জিজ্ঞেস করলে তিনি কোন উত্তর দিতে রাজি নয়।

Share Button

     এ জাতীয় আরো খবর