March 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রেমে ব্যর্থ হয়ে যশোরে একই পরিবারের ৩ জনের ওপর এসিড নিক্ষেপ

ইয়ানূর রহমান : প্রেমে ব্যর্থ হয়ে যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জনের ওপর এসিড নিক্ষেপ করেছে এক যুবক। দগ্ধ ৩জনকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় এ এসিড হামলার ঘটনা ঘটিয়েছে।

আহতরা হলেন ওই এলাকার জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর রহমান (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)।

আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গদখালীর মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কর্মচারী জসিম দীর্ঘদিন ধরে রিপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে জসিম ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর বৃহস্পতিবার রাত ৯টার দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে রিপা খাতুন, তার ভাই ইয়ানূর রহমান ও মা রাহেলা বেগম দগ্ধ হন। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা এসিডদগ্ধদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুবায়ের আহমেদ জানান, এসিডে শিশু ইয়ানূরের পা-সহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, তার মা ও বোনের শরীরের আংশিক অংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, এসিড নিক্ষেপকারী জসিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে মামলা গ্রহণ করা হবে।#

Share Button

     এ জাতীয় আরো খবর