March 25, 2026, 2:40 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বেনাপোলে সাইবেরিয়ার ভিসা লাগানো ২০টি বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় ট্রাক চালক আটক

ইয়ানূর রহমান : ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যেমে আসা ২০ টি বাংলাদেশী পাসপোর্ট জব্দ করেছে স্থল বন্দর বেনাপোলের নিরাপত্তা কর্মীরা। বৃহস্পতিবার রাত ১১টার সময় ভারত থেকে ডাব্লিউ বি-২৫ এফ ৪৩১০ নং ট্রাকটি বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে চালক বোচারাম প্রামানিক এর ব্যাগ তল্লাশী করে ২০ টি বাংলাদেশী পাসপোর্ট পাওয়া যায়। যার প্রত্যেকটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে।
ভারতীয় ট্রাক চালক বোচারাম প্রামাণিক ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাঁও থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রামানিকের ছেলে।

বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তায় আনসার কমান্ডার হেলাল উদ্দিন জানান, তাদের কাছে খবর আসে ভারত থেকে একটি ট্রাকে চালকের মাধ্যেমে কিছু বাংলাদেশী পাসপোর্ট আসবে। সেই মোতাবেক আমরা প্রতিটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় ট্রাক তল্লাশি করলে ডাব্লিউ বি -২৫ এফ ৪৩১০ নং ট্রাকের চালক বোচারামের ব্যাগে পাওয়া যায়। যার প্রতিটি ব্যাগে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে।

বিষয়টি বন্দর পরিচালককে সাথে সাথে অবগতি করা হয়েছে। অবৈধ পথে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্ট নিয়ে ট্রাক চালকের মাধ্যেমে আসার অপরাধে মামলার প্রক্রিয়া চলছে। #

Share Button

     এ জাতীয় আরো খবর