March 25, 2026, 12:37 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

হাইওয়ে পুলিশ রংপুরের মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ তিনজন গ্রেফতার

মাসুম পারভেজ-বিশেষ প্রতিনিধিঃ

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের অন্তর্গত হাতীবান্ধা হাইওয়ে থানায় এলাকায় গতরাতে ২৯/০৬/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সময় রাত্রি অনুমান ২৩.৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু সাঈদের নেতৃত্বে রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করাকালীন সময়ে লালমনিহাট জেলার হাতীবান্ধা থানাধীন গড্ডিমারী ইউনিয়নের সাধুর বাজার নামক স্থানে চার্জার ভ্যান তল্লাশি করিয়া ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

একই সাথে মাদক ফেনসিডিল পাচারে জড়িত থাকার অভিযোগে ভ্যানের যাত্রী আসামি ১। মোঃ আলী হোসেন (২৬), ২। মোঃ কামরুজ্জামান (২৮) এবং ভ্যান চালক ৩। মোঃ শহিদুল ইসলাম (৪৫) গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে ইতিমধ্যে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ সংক্রান্তে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন সীমান্তবর্তী হাইওয়ে থানায় মাদকবিরোধী অভিযান জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিশেষ করে হাতীবান্ধা, তেতুলিয়া এবং বোদা হাইওয়ে থানা এলাকায় ইতিমধ্যে চেকপোষ্টের কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি মাদক উদ্ধারে স্থানীয় জনসাধারণ, অটোচালক এবং ড্রাইভার দের সহযোগিতা কামনা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর