March 27, 2026, 2:18 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

চৌহালীতে স্কুল ফিডিং কর্মসূচিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে মানববন্ধন

এস এম আক্কাস সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং কর্মসূচিতে সিরাজগঞ্জের দূর্গম চরাঞ্চল চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।

বুধবার (২৫ জুন) দুপুরের দিকে চৌহালী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ এর আয়োজনে স্কুল ফিডিং কর্মসূচিতে দূর্গম চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ সংগঠনের আহ্বায়ক মানবাধিকার কর্মী এডভোকেট শহিদুল ইসলাম,।

মানববন্ধনে এসময়ে বক্তারা বলেন, যমুনা নদী অধ্যুষিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা দেশের সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে পরিচিত। দুর্গম উপজেলা হিসেবে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ “দূর্গম ভাতা” পেয়ে আসছে। বিগত এক যুগের অধিক বেশি সময় ধরে চৌহালী উপজেলার প্রাথমিক শিক্ষার্থীরা স্কুল ফিডিং কর্মসূচির সুবিধা পেয়ে আসছিল। কিন্তু গত ২২ জুন স্কুল ফিডিং কর্মসূচির নতুন প্রজ্ঞাপনে চৌহালী উপজেলার নাম বাদ দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে দুর্গম অঞ্চল হওয়া সত্বেও ষড়যন্ত্রমূলকভাবে এই কর্মসূচি থেকে চোহালী কে বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে ওই প্রজ্ঞাপন বাতিলের দাবী জানিয়ে বক্তারা বলেন, আরো বলেন, যমুনার ভাঙ্গন কবলিত দুর্গম চৌহালী উপজেলাকে স্কুল ফিডিং কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হোক। অন্যথায় চৌহালীবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন বক্তারা।এসময়ে এছাড়াও বক্তব্য রাখেন চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ সংগঠনের সদস্য সচিব হান্নান মোর্শেদ রতন, বিএনপি নেতা আনিস শিকদার, ছাত্রদল নেতা সানোয়ার শিকদার প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর