মোঃ সাইদুর রহমান আপন,বিশেষ প্রতিনিধি ক্রাইম।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা ২৫ জুন বুধবার বিকেলে শেরপুর জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ওই সংগঠনের সভাপতি ও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা দায়রা জজ আদালতের জিপি এ্যাডভোকেট মাহবুবুল আলম রকীবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।
এসময় সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এম.কে মুরাদুজ্জামান, শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মোঃ আনিসুজ্জামান, সদস্য সচিব এ্যাডভোকেট হারুন অর রশীদ প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট জাহিদুল হক আধার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে এ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহারকে সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সাংগঠনিক সভায় আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।