March 29, 2026, 9:08 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধ ভুটভুটি উল্টে প্রাণ গেলো এক গরু ব্যবসায়ী

এস এম মিলন জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে গরুবোঝায় অবৈধ ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জমিতে পরে প্রাণ হারালেন এক গরু ব্যবসায়ী।

নিহত গাজীউল ইসলাম(৪৫) উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের দাশড়া সরাইল গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সোমবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলার মনঝার-বটতলী রোডের তালশন মোড় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাজীউল ইসলাম একজন গরুর ব্যবসায়ী। গ্রাম অঞ্চল থেকে গরু কিনে শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি যোগে বিভিন্ন বাজারে বিক্রি করতেন। প্রতিদিনের ন্যায় গরু বোঝায় ভুটভুটিতে চড়ে তার সহযোগীদের নিয়ে বাজারে যাওয়ার পথে মনঝার-বটতলী রাস্তার তালশন মোড়ে এসে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি জমিতে পরে উল্টে যায়।

এরপর স্থানীয়রা ছুটে এসে ভুটভুটির ভেতর থেকে চারটি গরু ও গাজীউলকে জীবিত উদ্ধার করে। গরুগুলি অক্ষত থাকলেও গাজীউল গুরুতর আহত হয়। স্বজন’রা আহত গাজীউলকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দাশরা সরাইল গ্রাম এলাকা জুড়ে এখন শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী বিভিন্ন এলাকার মানুষ গাজীউল ইসলামকে একনজর দেখতে তার বাড়িতে ভিড় জমায়।

ক্ষেতলাল থানার ওসি হাসমত আলী বলেন, এটি একটি দুর্ঘটনা, কোন অভিযোগ না থাকায়। একটি নিয়মিত মামলা নিয়ে পরিবার কে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর