বাদল আহমেদ নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জে ডেবিল হান্ট অভিযানে টাকার খেলা সর্বত্র আলোচনায় এসআই সুমন শিরোনামে গত (১৮ জুন) বুধবার হবিগঞ্জ সমাচার পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে যা নবীগঞ্জ উপজেলা সহ হবিগঞ্জ জেলায় আলোচনা, এদিকে জানা যায় গত (১৭জুন) নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসের কে গ্রেফতার করার পর তার কিছু অনুশারিরা, তাকে ছাড়ানোর জন্য বিভিন্ন পায়তারা করে, তারা আওয়ামীলীগ নেতা সাংবাদিক রাকিল হোসেন কে সাংবাদিক পরিচয়ে দিয়ে প্রশাসন কে বিভ্রান্তি করার চেষ্টা করে, একপর্যায়ে উত্তেজিত হয়ে থানা থেকে চলে যায়, পরিবর্তিতে গত (১৮জুন) হবিগঞ্জের কয়েকটি পত্রিকায় একদম মিথ্যা বানোয়াট মনগড়া সংবাদ প্রচার করে প্রশাসনের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যা কোনক্রমেই কাম্য নয় বলে মন্তব্য করেন এসআই সুমন!!
এছাড়াও এসআই সুমন আরও বলেন বিশেষ করে নবীগঞ্জ উপজেলায় এই পর্যন্ত যতসব ডেবিল হান্ট আসামী ধরা হয়েছে, প্রত্যেকেই আওয়ামিলীগ এর সক্রিয় সদস্য ও নেতা, যা আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে!!
এছাড়াও তারা তাদের স্বার্থ সিদ্ধি আমার দ্বারা হাসিল করতে পারে নাই বলিয়া এমন অযৌক্তিক প্রতিবেদন আমার বিরুদ্ধে করেছে, প্রশাসন যদি তদন্ত করে তাহলে সবকিছু খোলাসা হয়ে যাবে।
এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ মো: কামরুজ্জামান বলেন এসআই সুমনের উপর যে নিউজ প্রকাশিত হয়েছে সম্পুর্ন মিথ্যা, আমরা প্রকৃত পক্ষের ডেবিলদের গ্রেফতার করছি!!