March 30, 2026, 6:35 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচর উপজেলার সূর্যনগর এলাকার বাসের ধাক্কায় রফিক উদ্দিন মাতুব্বর (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক বরিশাল জেলার উজিরপুর উপজেলার সিরাজ উদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন।

জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে ওই এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় দক্ষিণাঞ্চলগামী লেনে মোটরসাইকেলটিকে পেছন থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি ছিটকে গিয়ে সড়কের পাশের রেলিংয়ে আঘাত লাগে।

এতে ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানা পুলিশ।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের নাম তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর