April 13, 2026, 8:44 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫

যশোর প্রতিনিধিঃ

mostbet

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের টাওরা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে চাইনিজ কুড়াল ও তিনটি মোটরসাইকেলসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছেন। আজ মঙ্গলবার (১১ জুন) দুপুর আনুমানিক ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নাঈম হোসেন (২০) পিতা কিবরিয়া পারভেজ, মাদ্রাসাপাড়া, বারবাকপুর। মেহেদী মোড়ল (২০) পিতা মৃত অলিয়ার রহমান, বিশ্বাসপাড়া, বারবাকপুর, শাওন হোসেন (২৫) পিতা শেখ ফিরোজ হাসান, শেখপাড়া, বারবাকপুর। ওয়ালিদ (২০) পিতা এম এম সাঈদ, পূর্বপাড়া, বোধখানা এবং মেহেদী হাসান আশিক (২২) পিতা শেখ কলিমউদ্দিন, শেখপাড়া, বারবাকপুর—সকলেই ঝিকরগাছা থানার স্থায়ী বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেওয়া যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাওরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ (হাত) কুড়াল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়ছে বলে জানান।

গ্রেপ্তারের পর আসামিদের থানায় নিয়ে আসা হলে শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) বেলাল হোসেন বাদী হয়ে ২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ ধারায় একটি মামলা দায়ের করেন বলে জানাযায়।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত আছে ও থাকবে।”

পিডিনিউজ/বিল্লাল হুসাইন

Share Button

     এ জাতীয় আরো খবর