April 16, 2026, 12:42 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক

ইয়ানূর রহমান :যশোরঃ

mostbet

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে।

মঙ্গলবার সকাল ১১টায় বেনাপোল চেকপোস্টে তার পাসপোর্ট যাচাইয়ের সময় আটক করা হয়। আটক জি এম শাহাবুদ্দিন আজমের পাসপোর্ট নম্বর ই০০০৭৩৯৪৮।
তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা এবং মৃত মইনউদ্দিনের ছেলে। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকেই তার ভারতে পালানোর গোপন তথ্য ছিল পুলিশের হাতে। সেই অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন বিভাগ সতর্ক ছিল। তার নামে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপালগঞ্জ সদর থানাতেও রয়েছে আরেকটি হত্যা মামলা।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানিয়েছেন, ইমিগ্রেশনের মাধ্যমে আটক আসামিকে আইনগত প্রক্রিয়ায় গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।#

Share Button

     এ জাতীয় আরো খবর