March 30, 2026, 10:11 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

যশোরে মেজর সেজে প্রেম, ধর্ষণ, ব্ল্যাকমেইলের অভিযোগে প্রতারক আটক

ইয়ানূর রহমান :যশোরঃ

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেনজির হোসেন নামের এক প্রতারককে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। গ্রেপ্তারকৃত ভূয়া মেজর বেনজির হোসেন নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিতেন।

সোমবার (৩ জুন) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এক নারী চিকিৎসক বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বেনজির ওই চিকিৎসকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং একাধিকবার শহরের হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় গোপনে তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে পরে ব্ল্যাকমেইল করেন। কখনও সরাসরি বাসায় গিয়েও ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন হয়রানি করেন।

এছাড়া, আমেরিকায় চাকরির প্রলোভন দেখিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে নগদ ও ব্যাংকের মাধ্যমে প্রায় ৫০ লাখ টাকা নেন। একইসঙ্গে কৌশলে ভুক্তভোগীর স্বাক্ষর করা দুটি অলিখিত চেকও সংগ্রহ করেন। টাকা ও চেক ফেরত চাইলে উল্টো হত্যার হুমকি দেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।

পরে তদন্তে জানা যায়, বেনজির সেনাবাহিনীর সদস্য তো ননই, কোনো সরকারি চাকরিও করেন না। তিনি একজন পেশাদার প্রতারক। ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, জিজ্ঞাসাবাদে বেনজির অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও প্রতারণাসহ চারটি মামলা রয়েছে।ঢ

Share Button

     এ জাতীয় আরো খবর