March 30, 2026, 10:11 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

নবীগঞ্জে পশুর হাটে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, ইউএনওর মামলায় ২০০ জন অজ্ঞাতনামা

বুলবুল আহমদ-নবীগঞ্জ,হবিগঞ্জঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জনতার বাজার পশুর হাটে মোবাইল কোর্ট পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহমুদ হাসান।

জানা গেছে, শনিবার (১ জুন) বিকেলে জনতার বাজার পশুর হাটে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকজনকে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। এ সময় হাটের কিছু ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট লোকজন ক্ষুব্ধ হয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (২ জুন) সকালে নবীগঞ্জ থানায় দায়ের করা মামলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, অভিযানে বাধা দেওয়া হয় এবং সরকারি দায়িত্বপালনকারী কর্মকর্তার ওপর হামলার চেষ্টা চালানো হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী আব্দুস ছালেক বলেন, “মামলাটি গ্রহণ করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ঘটনার পর থেকে জনতার বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের অনেকেই হাট ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও নিয়ম-কানুন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর