March 30, 2026, 5:31 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ২২জনকে পুশইন করেছে বিএসএফ

পিডিনিউজ ডেক্স ঃ

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ২৪ মে (শনিবার) সকালে সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। এর আগে গত ১৪ মে কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করে বিএসএফ।

বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

তিনি বলেন, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারী, শিশু ও পুরুষসহ ২২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় শনাক্ত করা হচ্ছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা থেকে ২২ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি আমাদের কাছে হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর