April 5, 2026, 10:27 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

পূর্ব শত্রুতার জের ধরে শেরপুরে দুই পক্ষের সংঘর্ষ আহত ৪ জন

বুলবুল আহমদ -ক্রাইম রিপোর্টারঃ

mostbet

মৌলভীবাজারের শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ মে) সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নতুন বস্তিতের জুয়েল মিয়া(২২) পক্ষের লোকজনের সাথে একই গ্রামের জুবেদ মিয়া(২৮) লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা।

আহতরা হলেন হাছন মিয়া(৩৭)রাফেনা বেগম(৪৫),ফুলতেরা বেগম(৩০) ও হোছন মিয়া(৩৫)কে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে গুরুত্বর আহত হাছন মিয়া(৩৭) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের জুবেদ মিয়া ও জুয়েল মিয়া গংদের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল।এ বিষয় নিয়ে দু পক্ষের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এরই জের ধরে গতকাল শুক্রবার দুপুরে জুবেদ মিয়া ও জুয়েল মিয়া পক্ষের লোকজনের মধ্যে প্রায় ঘন্টা ব্যাপি সময় চলা এ সংঘর্ষে ধারালো অস্ত্র,ও লাঠিসোটার আঘাতে ৪ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জুবেদ মিয়াকে গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে আসেন এবং গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তরের জন্য গাড়িতে তোলার সময় হ্যান্ডকাফ সহ পালিয়ে যায়। পালিয়ে যাওয়া জুবেদ আলী ওসমানীনগর থাবার সন্ধিকলা গ্রামের রফিক মিয়ার ছেলে।

এ ব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পালাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর