April 6, 2026, 3:12 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ভারতে যাবার সময় বেনাপোল পুলিশ ইমিগ্রেশনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আটক

বেনাপোল থেকে এনামুল হকঃ

mostbet

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক জামিল আহমেদকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।আজ সোমবার সকালে সে পাসপোর্ট ভিসা নিয়ে ভাবতে যাচ্ছিলো চিকিৎসার উদ্দেশ্যে ।তার পাসপোর্ট নং A-0356653905বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শ্রীপতিপুর গ্রামে। তার পিতার নাম মোঃ জয়নাল আবেদীন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম আহম্মেদ জানান,পূর্ব থেকে ইমিগ্রেশনে খবর ছিল আজ যুবলীগের কেন্দ্রীয় নেতা ভারতে যেতে পারে।সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেওয়া হয়।পরবর্তীতে সকাল ১১ টার দিকে জামিল আহমেদ তার পাসপোর্টটি ডেস্ক এ জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং ৯/৪০৭ তারিখ ৭/১২/২৪০২মামলার ধারা নং১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩৮০/৪২৭/৪৩৬/৫০০/৫০৬/১১৪/৩৪ ।

ইমিগ্রেশন পুলিশ সব সময় সতর্ক রয়েছে।যাতে করে কোনো সন্ত্রাসী বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে।আটক যুবলীগ নেতা কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন যেহেতু গোবিন্দগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে সেহেতু তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর