April 5, 2026, 10:48 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বেনাপোল বাজারে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মোবাইল ও কসমেটিক্স আটক

ইয়ানূর রহমান :

mostbet

বেনাপোল বাজারে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মোবাইল ও কসমেটিক্স সামগ্রী আটক হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ২১ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা। রবিবার (১৮ মে) বিকেলে বেনাপোল বাজারের রহমান চেম্বার ও কসমেটিক্স পটিতে অভিযান চালিয়ে এই মোবাইল ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছেন, ৪৯ বিজিবি ব্যাটালিয়ন, শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পোর্ট থানা পুলিশের সমন্বয়ে গটিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে বেনাপোল বাজারের রহমান চেম্বার ও কসমেটিক্স পটিতে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে ৩৭টি বিভিন্ন প্রকারের মোবাইল এবং ৪০০ প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।

টাস্কফোর্সের মাধ্যমে এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, জব্দকৃত মোবাইল ও কসমেটিক্স সামগ্রীগুলো এখানকার দোকানদাররা বেশি লাভের জন্য চোরাইপথে ভারত থেকে নিয়ে এসে বিক্রি করে থাকে। যা থেকে সরকারের কোনও রাজস্ব আসেনা। এ ধরণের চোরাচালান এদেশের অগ্রগতির পথে বিরাট বাধাঁ। সেজন্য চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সরকারের রাজস্ব আহরণে সহযোগিতা করতে টাক্সফোর্সের মাধ্যমে এগুলো জব্দ করা হয়েছে। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন তিনি।

উক্ত টাস্কফোর্সে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শওকত মেহেদী সেতু, বেনাপোল পোর্ট থানার এসআই মামুনসহ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। #

Share Button

     এ জাতীয় আরো খবর