April 6, 2026, 3:09 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

নবীগঞ্জে সাংবাদিক মনির উপর ইমাম জাবেদ মোল্লার দখল-নির্যাতন:

নবীগঞ্জ প্রতিনিধি :

mostbet

নবীগঞ্জ পৌর এলাকায় সাংবাদিক ফরজুন আক্তার মনি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, করগাঁও মসজিদের ইমাম জাবেদ আহমেদ চৌধুরী ও তার লোকজনের নির্যাতনে বাসায় থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। মনি দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে বারবার তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি চারতলা ফাউন্ডেশনের নামে পৌরসভার নিয়মবহির্ভূতভাবে নির্মাণ কাজ চালিয়ে তার জীবনের ঝুঁকি বাড়ানো হচ্ছে।

অভিযোগে জানা যায়, প্রায় তিন মাস আগে জাবেদ মোল্লা মনির কাছে এক রাতের জন্য ১২/১৩ বছরের একটি বালককে রাখার অনুরোধ করেন। অনুমতির সুযোগে মনি’র বাসার এক ইউনিট দখল করতে গেলে তৎক্ষণাৎ প্রতিবাদ জানান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে জাবেদ মোল্লা নিজেকে জামাত নেতা দাবি করে নানা অশালীন আচরণ ও হুমকি প্রদান করেন। থানায় অভিযোগ করার পর স্থানীয় সালিসের মাধ্যমে তাকে জরিমানার মাধ্যমে মিমাংসা করা হয়।পরে তিনি প্রতিশোধপরায়ণ হয়ে মনির দুই শতাংশ জমির সীমানা ক্রয় করে তার অতিরিক্ত জমি থাকা সত্ত্বেও পৌরসভার অনুমতি ব্যতিত চারতলা ফাউন্ডেশন দিয়ে ভবন নির্মাণ শুরু করেন।

মনি বাঁধা দিলে, জাবেদ মোল্লার লাঠিয়াল বাহিনী ভয়ভীতি দেখিয়ে কাজ চালিয়ে যায়। এরপর পৌরসভা ফাঁকি দেওয়ার জন্য টিনের চৌচালার মাধ্যমে কাজ শেষ করেন। এতে মনির বাসা ও ওয়াশরুমের ট্যাংকিতে পানি ঢুকে পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।জাবেদ মোল্লার লোকজন দিয়ে বাসা ভাঙচুর সহ
প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েন মনি। বাধা দিলে তাকে খুনের উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়। মনি প্রাণ রক্ষায় লাইভ ভিডিও চালু করলে আতঙ্কে attackers পিছু হটেন।আক্রমণের আতঙ্কে মনি বুকের ব্যথায় ভুগছেন।

বর্তমানে বৃষ্টির পানির কারণে মনি’র বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। থানায় একাধিক অভিযোগ দিলেও জাবেদ মোল্লার দখলদারিত্ব ও নির্যাতন থামছে না। এমনকি স্থানীয় স্বার্থান্বেষী মহলও তাকে চুপ থাকতে নানাভাবে হুমকি দিচ্ছে বলে দাবি করেছেন মনি। ওয়াশরুমের ট্যাংকিতে কৌশলে পানি ভরাট করায় জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়েছে। মনি অভিযোগের স্বপক্ষে বেশ কিছু ডকুমেন্টস সংরক্ষণ করেছেন।

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন মনি । ভুক্তভোগী সাংবাদিক মনির দাবি, অবিলম্বে জাবেদ মোল্লার দখলদারিত্ব ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর