April 13, 2026, 6:52 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বান্দরবােনে ব্যবসায়ী সমিতি সভাপতি হলেন চ হ্লা প্রু জিমি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী,

মোঃ সুমন খান নিজস্ব প্রতিনিধি

mostbet

বিজয়ী হয়ে মালা পড়িয়ে সবাইকে অভিনন্দন জানালেন – সভাপতি, সাধারণ সম্পাদক।
উৎসবমুখর পরিবেশে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ ১০ মে শনিবার দিনব্যাপী বান্দরবান সদরের ৭নং ওয়ার্ডের জেলা কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় আর বিকেল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ কার্যক্রম।

বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১শত ৪১ জন আর ভোট প্রদান করেছে ১ শত ২৬ জন, অন্যদিকে নির্বাচনে বিনাভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে চ হ্লা প্রু জিমি ও সহ-সভাপতি হয়েছেন জামাল উদ্দিন চৌধুরী।

ভোট কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সত্যজিৎ মজুমদার ভোট এর ফলাফল ঘোষনা করেন।

নির্বাচনে ভোটে সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী অংশগ্রহণ করেন এবং আনারস প্রতীক নিয়ে ৮১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় মো.জাহাঙ্গীর আলম চৌধুরী অন্যদিকে হরিণ প্রতীক নিয়ে ৪৪ ভোট পায় মো.শহীদুল হক।

সহ-সাধারণ সম্পাদক পদে প্রজাপতি প্রতীক নিয়ে ৩৮ ভোটে নির্বাচিত হয় মোহাম্মদ কাউছার আলম, আর ময়না পাখি প্রতীক নিয়ে ৩০ ভোট পায় মো.শহিদুল আলম ও মোটর সাইকেল প্রতীক নিয়ে ২৬ভোট পায় শাহাদত হোসাইন।

কোষাধ্যক্ষ পদে বাস প্রতীক নিয়ে ৭৭ ভোটে নির্বাচিত হয় মোহাম্মদ মহিউদ্দিন আর দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৫ভোট পায় আছহাব উদ্দিন চৌধুরী।

দপ্তর সম্পাদক পদে আম প্রতীক নিয়ে ৭০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম আর কাঠাঁল প্রতীক নিয়ে ৩৮ভোট পায় মো.আনোয়ার আলী।

ক্রীড়া ,সাহিত্য সাংস্কৃতিক ,প্রচার ও সমাজকল্যাণ পদে ফুটবল প্রতীক নিয়ে ৭৬ ভোটে জয়লাভ করে জামাল আর উড়োজাহাজ প্রতীক নিয়ে ৩২ভোট পায় মো.ছৈয়দ নুর।

নির্বাহী সদস্য পদে ৭জন প্রার্থীর মধ্যে তালগাছ প্রতীক নিয়ে ৭৯ ভোট পায় আবদুল্লাহ আল আরমান, চেয়ার প্রতীক নিয়ে ৭৫ভোট পায় মো.জাহেদুল ইসলাম আসিফ আপেল প্রতীক নিয়ে ৬৬ ভোট পায় মো.আবু বক্কর, দেয়াল ঘড়ি নিয়ে ৫২ ভোট পায় মো.শামীম হোসেন।

দীর্ঘদিন পরে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা সকাল থেকে কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে, আর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের দায়িত্ব পালন করে।

বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সত্যজিৎ মজুমদার জানান, উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে সফল ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং প্রিজাইডিং কর্মকর্তা, এজেন্ট,সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর