April 7, 2026, 5:09 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

শার্শায় ২ সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ইয়ানূর রহমান :

mostbet

যশোরে শার্শায় ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর চালানো বিশেষ অভিযানে এ পাঁচ জনকে আটক করা হয়।

আটককৃত হলেন, শার্শার রাড়িপুকুর গ্রামের ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিমুল হোসেন (৩২), কৃষ্ণপুর গ্রামের হাবিবুল্লাহ (২১), টেংরা গ্রামের ইবাদুল হোসেন (৪৩), লাওতাড়া গ্রামের ঝর্না বেগম ও কায়বা গ্রামের আজমল হোসেন।

শার্শা থানা পুলিশ সুত্রে জানা যায়, পলাতক শিমুল হোসেন এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষনপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে হাবিবুল্লাহ নামে এক মাদক ব্যবসায়িকে ১০ পিস ইয়াবাসহ আটক করেন থানার এসআই আশরাফুল আলম।

একই রাতে জামতলা-বালুন্ডা সড়কের টেংরা মাদ্রাসা মোড়ে এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ইবাদুল নামে অপর এক মাদক ব্যবসায়িকে আটক করেন এসআই কামরুল ইসলাম ও এএসআই ফারুক হোসেন।

শার্শার কাশিপুর-ছুটিপুর সড়কে শুক্রবার সকালে এক অভিযান চালিয়ে ঝর্না বেগম নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, শুক্রবার অপর এক অভিযানে শার্শা থানা পুলিশ ২ বছরের সাজা প্রাপ্ত আসামি আজমল হোসেনকে আটক করেছে।

ওসি কে এম রবিউল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।#

Share Button

     এ জাতীয় আরো খবর