April 6, 2026, 9:29 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

কক্সবাজারের খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ

mostbet

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মাঝির ঘাট এলাকার ‘আল্লাহওয়ালা হ্যাচারি’ নামক মৎস্য ঘের থেকে আলি আকবর (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, রোববার দিবাগত রাত (৫ মে) ১২ টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত আলি আকবর খুরুশকুলের কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার পুত্র।

হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেম গণমাধ্যমের কাছে দাবী করেন, নিহত যুবক তাদের ঘেরে মাছ চুরি করতে এসে ধরা পড়ে। এসময় ওই যুবক নৈশ প্রহরীকে দা দিয়ে আঘাত করলে আত্মরক্ষার্থে সেও লাঠির আঘাত করে৷ এতে আলী আকবর নামের ওই যুবক নিহত হয়।

তবে এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ, আকবর’কে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে স্থানীয় ইউপি সদস্য জানান, যুবকের মরদেহ উদ্ধার হওয়ার স্থান ‘আল্লাহওয়ালা হ্যাচারি’তে এলাকাবাসী ভাঙচুর চালিয়েছেন। একপর্যায়ে তারা হ্যাচারির পরিচালক রাইয়ান কাশেমের উপরও হামলা করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ স্হানে নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান আরও জানান, এঘটনায় দুজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর