April 8, 2026, 10:43 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

ইয়ানূর রহমান :

mostbet

বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির অভিযানে ১টি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। শুক্রবার (২ মে ২০২৫) দুপুরে ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া পোস্টের বিজিবি সদস্যরা ভারত সীমান্তের এপারে ধান ক্ষেতের মধ্যে থেকে পরিত্যাক্তবস্থায় এ পিস্তল ও গুলি উদ্ধার করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্তের মেইন পিলার ২৫/১-এস এর ২১টি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ধান্যখোলা জেলেপাড়া নামক স্থানে’ ধান ক্ষেতের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় ১টি দেশী পিস্তল ও ৭ রাউন্ড ভারতীয় গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কার্তুজের গায়ে খোদাই করে কে এফ লেখা থেকে ধারণা করা যায় উক্ত পিস্তলের গুলি ভারতের পুনে শহরের কারকি ফ্যাক্টরি (কে এফ) এ অবস্থিত সামরিক কারখানা হতে প্রস্তুতকৃত। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।#

Share Button

     এ জাতীয় আরো খবর