March 23, 2026, 5:34 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নাফনদী থেকে ৪ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল মিয়ানমারের সশস্ত্র সদস্যরা

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার :

টেকনাফ নাফ নদী থেকে আবারও চার জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার অংশের সশস্ত্র সদস্যরা।
বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ায় নাফ নদীতে এ ঘটনা ঘটে।

অপহৃত হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, প্রতিদিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদীতে মাছ শিকারে যায় জেলেরা। এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়।
তিনি বলেন, এ সময় বেশ কয়েকজন জেলে পালিয়ে আসেন। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন, আরাকান আর্মির কারণে জেলেদের সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। প্রায় সময় জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। আজকেও চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে নাফনদীতে প্রতিনিয়ত কিভাবে ক্যাম্প থেকে বের হয়ে আন্তর্জাতিক সীমারেখায় অবৈধ ভাবে রোহিঙ্গারা মাছ ধরতে যায় সে বিষয়ে কোরো কোন ভ্রুক্ষেপ নেই। অথচ প্রতিনিয়ত অবৈধ ভাবে রোহিঙ্গারা নাফনদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির সাথে সীমান্তে ঘটনা ও দূরত্ব তৈরি হচ্ছে। হোয়াইক্যং ইউনিয়নের জেলে খায়ের বশর অভিযোগ করে বলেন, গত শুক্রবার থেকে সে নাফনদীতে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর কারনে মাছ ধরতে যেতে পারছেন না। কিন্তু ক্যাম্পের রোহিঙ্গারা ঠিকই নাফনদীতে বিচরণ করছে।

Share Button

     এ জাতীয় আরো খবর