April 17, 2026, 12:36 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি( বান্দরবান)থেকে::

mostbet

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে ১ পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক বাংলাদেশীর।

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে সদর ইউনিয়নের সীমান্তবর্তী চেরারমাঠ সীমান্ত পিলার এলাকার শুণ্যরেখায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যাক্তির নাম মো:জুবাইর ( ২৬ ).সে উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠ গ্রামে লম্বামাঠ এলাকার আবদুল হকের ছেলে।সে এক কন্যা সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সূত্র এ প্রতিবেদককে বলেন,
শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে সীমান্তের দিকে যায়। সে চোরাকারবারের সাথে জড়িত। হয়ত এ কান্ডে সে ল্যান্ডমাইন বিষ্ফোরণের শিকারে পড়ে।

জুবাইরের পারিবারিক সূত্র জানায়,সে দুপুরে লাকড়ি আনতে গেলে শূণ্যরেখায় পৌঁছলে হঠাৎ বিকট আওয়াজে একটি ল্যান্ডমাইন বিষ্ফোরিত হয়। সাথে সাথে তার বাম পায়ের গোড়ালি উড়ে যায়। সে পড়ে যায়। আওয়াজ শুনে লোকজন এসে
তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি পরে ককসবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়ের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো: মাসরুল হক বলেন, বিষয়টি জেনেছেন তিনি। সে নাইক্ষ্যংছড়ির চাকঢালার বাসিন্দা। লোকটি সীমান্ত পার হয়ে মিয়ানমারা অত্যন্তরে গিয়েছে বলে তিনি জানতে পারেন।

Share Button

     এ জাতীয় আরো খবর