April 6, 2026, 8:27 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক

বেনাপোল থেকে এনামুল হকঃ

mostbet

যশোরের বেনাপোলে প্রতারণার ফাঁদে ফেলে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ছয় নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ছিনতাইকারীদের ধরে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতারকৃত নারীরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের শিপনের স্ত্রী সাহানা আক্তার, ফিরোজের মেয়ে ইভা আক্তার, ইয়াসিনের স্ত্রী সুলতানা খাতুন, পলাশের স্ত্রী মোর্শেদা, মালিলের স্ত্রী রাবেয়া এবং জুয়েলের স্ত্রী নারগিস বেগম।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র বিশ্বাস জানান, এক গৃহবধূ বেনাপোল বাজার থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বোরকা পরা ছয় নারী ইজিবাইকে উঠে তাকে জিম্মি করে। একপর্যায়ে তারা প্রতারণার মাধ্যমে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। গৃহবধূ চিৎকার করলে পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানায়, আটক নারীরা পেশাদার ছিনতাইকারী এবং বিভিন্ন এলাকায় এ ধরনের অপরাধে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর