April 14, 2026, 2:54 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

শার্শা উপজেলার একটি ধানক্ষেতে পড়ে ছিলো দু’টি পাইপগান। উদ্ধার করলো পুলিশ

বেনাপোল থেকে এনামুল হকঃ

mostbet

যশোরের শার্শা উপজেলায় ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দু’টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৫ এপ্রিল) সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর ০১নং কলোনী তালতলা মাঠের ধান ক্ষেত থেকে এ পাইপগান দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন মুহাম্মদ ইমদাদুল হক সংঙ্গীয় ফোর্স সহ জরুরি ডিউটি পরিচালনাকালে খবর পান বাগআঁচড়া ইউনিয়নের অন্তর্গত বসতপুর ০১নং কলোনী তালতলা নামক স্থানে ওই গ্রামের জহির উদ্দীনের ছেলে কৃষক আজিজুর রহমান (৩০) এর ধান ক্ষেতের মাঠে পরিত্যাক্ত অবস্থায় দুইটি পাইপ গান পড়ে আছে।পরে তিনি বিষয়টি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থল গিয়ে দেশীয় তৈরি দুইটি পাইপগান যাহার এক টি কাঠের বাটসহ লম্বা ২ ফুট এবং অপর একটি দুই খন্ডে বিভক্ত কাঠের বাটসহ লম্বা ২ ফুট ২ ইঞ্চি পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে।কে বা কারা এগুলো রেখে গেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানা।

Share Button

     এ জাতীয় আরো খবর