April 8, 2026, 5:06 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

যশোর শহরতলীতে সড়ক দূর্ঘটনায় দুই শিশু কন্যাসহ বাবা নিহত, বাসে আগুন

ইয়ানূর রহমান :

mostbet

যশোরের পুলেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও দুই শিশু কন্যা নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্ত্রী ও এক পথচারী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। নিহতরা হলেন খুলনার ‍মুজগুন্নীর রুবেল হোসেন (৩২), তার মেয়ে ঐশি (১০) ও তায়েবা (৪)। ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও যশোর কৃষ্ণবাটি গ্রামের ওসমান গনি (১৯)।

খোঁজনিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রুবেল তার স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে খুলনার মুজগুন্নী ফিরছিলেন। পথিমধ্যে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লোকাল বাস (ঢাকা মেট্রো ১৪-০২৫২) তাদের ধাক্কা দেয়। এতে রুবেল ও তার মেয়ে ঐশি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন স্ত্রী জেসমিন ও ছোট মেয়ে তায়েবা। দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে পথচারী ওসমানকে ধাক্কা দিয়ে আহত করে। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে চিকিৎসা চলছে।

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:2},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}


এ বিষয়ে যশোর কোতয়ালী থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”#

Share Button

     এ জাতীয় আরো খবর