April 6, 2026, 9:41 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

চোরাকারবারিদের হামলা সেনাবাহিনীর উপর ঘটনায়, আটক ৫ ‘

ফয়সাল মাহবুব সিলেট:

mostbet

সিলেটের জৈন্তাপুরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন কালে সেনা সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

এই অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনী কর্তৃক ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ২৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নিয়ে আসে, উক্ত ২৮ জনের ভাষ্য মতে এবং তাদের নিজস্য সোর্সের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে সনাক্ত করে ২৯ মার্চ জৈন্তাপুর থানায় ৭০ জনের নাম উল্লেখপূর্বক ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করা হয়। সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদের নিয়ে আসা ২৮ জনের মধ্যে ৫ জনকে উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গত (২৭ মার্চ) বৃহস্পতিবার রাত ১২ টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সেনাবাহিনীর একটি টহল দল কতৃক ভারতীয় চোরাই মহিষ জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে আসার পথে কয়েক জন চোরাকারবারী সঙ্গবধ্ব হয়ে সেনা সদস্যদের ওপর পূর্ব পরিকল্পনা মোতাবেক বেআইনিভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর সদস্যরা আহত হন, এবং তাদের বহন কারী সরকারী গাড়ি ভাঙচুর করা হয়।

আটক কৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শিকারখা গ্রামের মৃত আবুল হাসনাতের ছেলে মোঃ মুহিবুর রহমান (৫৩), চান্দগাট গ্রামের জহির উদ্দীনের ছেলে মোহাম্মদ আলী (১৮), হেমু হাউদপাড়া গ্রামের ইদ্রীস আলীর ছেলে কুতুব উদ্দীন (৫০), হরিপুর গ্রামের উব্রাহীম আলীর ছেলে ইলিয়াস আলী (৫৩) ও লামা শ্যামপুর গ্রামের সোবান মিয়ার ছেলে সোহেল আহমদ (২৬)। অন্যান্যদের মুচলেকা গ্রহণের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ ভাবে তাদের নিজ নিজ পরিবার এর কাছে হস্তান্তর করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, হরিপুরে বাজারে সেনাবাহিনীর উপর হামলার ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাত নামীয় আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত পাঁচজনকে শনিবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের পাহাড়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর