April 14, 2026, 4:37 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা

মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, নীলফামারীঃ

mostbet

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি,ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন পরিশোধ ও প্রকল্প স্থায়ীকরণসহ ৫ দফা দাবীতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে নীলফামারীর মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকরা।

মসজিদভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টায় শহরের শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন অনুষ্টিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মাওলানা মো: নুরনবী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম,সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান প্রমূখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম জানান ১৯৯৩ সাল থেকে সারাদেশে মসজিদভিত্তি ৭৩ হাজার৭৬৮টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্টীর ছেলে-মেয়েরা ধমীয় শিক্ষা গ্রহন করে আসছেন। কিন্তু ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় কেন্দ্রগুলো বন্ধের উপক্রম হয়েছে। সেই সাথে তিন মাস থেকে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর