April 6, 2026, 6:29 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে ১৯ লাখ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ,

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) থেকে:

mostbet

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধারাবাহিক পৃথক দুই অভিযানে সাড়ে ১৯ লাখ টাকা মূল্যের বার্মিজ গরু ও সুপারি জব্দ করেছে ১১ বিজিবি। 

বুধবার ( ১৯ মার্চ)  রাত সাড়ে ৮টায় ও ৯টার দিকে ১১, ব্যাটলিয়ান (বিজিবি)র নিয়মিত টহল দল ও ১১,বিজিবির অধিনস্থ ফুলতলি বিওপির জোয়ানরা এসব গরু ও সুপারি জব্দ করতে সক্ষম হন। 

বিজিবি সূত্র আরো জানায়,১১ বিজিবি অধিনস্থ ফুলতলী বিওপির জোয়ানরা সীমন্তের রোহিঙ্গা টিলা  নামক স্থান থেকে বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এম কফিল উদ্দিন কায়েস এর দিকনির্দেশনায় ও বিজিবির সহকারী পরিচালক মোঃ  আল-আমিন হোসেন এর নেতৃত্বে রাতে ৯ টি গরু এবং ব্যাটলিয়নের টহল দল রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া থেকে ৬ লক্ষ টাকার বার্মিজ সুপারি জব্দ করেন। গরু ও সুপারির মোট সিজার লিস্ট অনুযায়ী আনুমানিক সাড়ে ১৯ লাখ টাকা মূল্যে গরু ও সুপারি জব্দ করা হয়েছে বলে জানাযায়।

 বুধবার রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল এস এম কফিল উদ্দিন কায়েস।
তিনি বলেন, অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোন ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তিনি এ অভিযান চলমান আছে থাকবে বলে জানান সাংবাদিকদের। 

উল্লেখ্য, জব্দকৃত মালিকবিহীন বার্মিজ গরু ও বার্মিজ সুফারি সিজার ফরম তৈরি করা হয়েছে। বিধি মোতাবেক কাস্টমস এর মাধ্যমে নিলাম দেয়া হবে কালের মধ্যে।

Share Button

     এ জাতীয় আরো খবর