March 23, 2026, 10:15 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কিশোরী ধর্ষণে’র অভিযোগ ইমাম গ্রেফতার

মো: আবু সুফিয়ান,জেলা প্রতিনিধি সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের ছাতকে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (৯ মার্চ) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমাম মাওলানা শফিকুর রহমান সিলেটের গোয়াইন ঘাট এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে দারুল কেরাত পড়তে যায় ১৭ বছরের ওই কিশোরী। কিন্তু গত ৬ মার্চ দুপুরে যোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা চলে যাওয়ার সুযোগে মসজিদের ইমাম কিশোরীকে বিশেষ কাজ আছে বলে কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় ওই ইমাম। পরে ৮ মার্চ পুনরায় দ্বিতীয় দফা একই রুমে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে বিষয়টি বললে রোববার (৯ মার্চ) বিকালে কিশোরীর খালা বাদি হয়ে ছাতক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ওই ইমামকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাতক থানা”র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান :- এক কিশোরীরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইমামকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। রোববার সকালে ভিগটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (ওসিসি) শাখা”য় পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর