April 9, 2026, 1:41 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

এই প্রথম যশোরে নারী পুলিশ সুপার রওনক জাহানের যোগদান

ইয়ানূর রহমান :

mostbet

এই প্রথমবারের মতো যশোরে নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন রওনক জাহান। আজ রবিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব ভার গ্রহণ করেন। পরে তিনি পুলিশ লাইন পরিদর্শন করেন। সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক খোঁজ খবর নেন। পরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে হাজির হন। এরপর তিনি যশোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন।

উল্লেখ্য রওনক জাহান এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিএমপির উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন। সেখান থেকে তাকে যশোরে বদলি করা হয়। অন্যদিকে, যশোরের সাবেক পুলিশ সুপার জিয়া উদ্দীনকে ঢাকা হেডকোয়াটার্সে সংযুক্ত করা হয়।#

Share Button

     এ জাতীয় আরো খবর