April 10, 2026, 3:04 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সাংবাদিক হত্যা হুমকি ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

লালমনিরহাট প্রতিবেদকঃ

mostbet

লালমনিরহাটে চ্যানেল ২৪’র প্রতিনিধি সাংবাদিক মাহফুক বকুলের ওপর হামলা, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান সাজুকে হত্যার হুমকি এবং আনন্দ টিভির সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুরে লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত শতাধিক সংবাদকর্মী।

সিনিয়র সাংবাদিক গকুল রায়ের সভাপতিত্বে ও দেশ টিভির প্রতিনিধি জামাল বাদশার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- লালমনিরহাটের প্রথম আলোর প্রতিনিধি আব্দুর রব সুজন, যুগের আলোর প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল, যমুনা টিভির প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, ডেইলি স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, বৈশাখী টিভির প্রতিনিধি তৌহিদ লিটন, মাই টিভি প্রতিনিধি মাহফুজ সাজু, সাংবাদিক নেতা শরিফুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি নিয়ন দুলাল, ঢাকা পোস্ট প্রতিনিধি নিয়াজ শিপন, দৈনিক দাবানল ও দৈনিক প্রাইভেট ডিটেকটিভ প্রতিনিধি রাজু মিয়া, নিউজ ২৪’র রবিউল ইসলাম, আর টিভির প্রতিনিধি মিজানুর রহমান মিজান, বার্তা বাজার প্রতিনিধি মিজানুর রহমান খন্দকার প্রমুখ।

মানববন্ধনে হুমকি দাতা ও সাংবাদিকদের ওপর হামলাকারীরাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। দ্রুত আসামি গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয় মানববন্ধনে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর