April 9, 2026, 10:54 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পার্বতীপুরে বাদপড়া নতুন ভোটারদের নিবন্ধনে উপচে পড়া ভীড়

আমজাদ হোসেন,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ

mostbet

দিনাজপুরের পার্বতীপুরে ভোটার তালিকা হালনাগাদের তথ্য ফরম পূরণে বাদপড়াদের ভিড় বাড়ছে ছবি তোলার নিবন্ধন কেন্দ্রে,তথ্য সংগ্রহের হার প্রায় ৪.৫ শতাংশ এর মধ্যে বাদপড়া নতুন ভোটারদের ভীড় ।

বুধবার ৫ মার্চ ১০টা থেকে পার্রতীপুর উপজেলা নির্বাচন কমিশনের (ইসি)’র ভোট নিবন্ধন সেবায় ৭ টি বুথে ডাটা এন্ট্রি অপারেটর দায়িত্বে থাকলেও কাজ করতে হিমসিম খেতে হচ্ছে অপারেটরদের।
কেননা কেন্দ্রের ভিতরে-বাহিরে নতুনদের সাথে সহযোগী হিসেবে অনেকের সাথে অভিভাবকরাও ভীড় করতে দেখা গেছে সবমিলিয়ে জগাখিঁচুড়ি অবস্থা।

নির্বাচন কমিশন কর্মকর্তা আজিজার রহমান জানান, ছবি তোলার নিবন্ধন কেন্দ্রে ভোটারের প্রচুর সমাগম আমরা দেখতে পারছি। ইতিপূর্বে তথ্য সংগ্রহকারীরা যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম চালিয়েছিলেন তার প্রতিফলন এটা। সে সময়ে অনেকেই বাড়িতে পাওয়া যায়নি এবং কাজের প্রয়োজনে বাইরে ছিলেন।

ওইসব ভোটারদের নিবন্ধন কেন্দ্রে উপস্থিতিতে বাড়তি চাপের কারণে দীর্ঘক্ষণ লাইনে অনেককে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ভোগান্তি শুধু ভোটারের না আমাদেরও। আমাদের পক্ষ থেকে সময় নির্ধারণ করে দেওয়া হলেও তা মানছেন না। ফলে প্রচুর লোকজনের ভিড় লক্ষ করা যাচ্ছে নিবন্ধন কেন্দ্রে। আর যন্ত্রপাতি স্বল্পতাসহ নানা অসুবিধার কথা জানতে চাইলে তিনি জানান, না, এ ধরনের কোনো সমস্যা আমরা অনুভব করছি না। কিংবা সংশ্লিষ্টদের কাছ থেকে অভিযোগ পাচ্ছি না।
তিনি বলেন আজকের মধ্যে বাদপড়া নতুন ভোটারদের নিবন্ধন করানো হবে বলে তিনি আশাবাদী।

Share Button

     এ জাতীয় আরো খবর