April 10, 2026, 5:27 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ট্রিপল মার্ডার মামলায় সন্ত্রাসী সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেফতার

আব্দুল কাদের ,নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি

mostbet

দিনাজপুর নবাবগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় নিষিদ্ধ ঘোাষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ১ জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাঁঠালপাড়া নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মাহমুদপুর ইউনিয়ন সিনিয়র সহসভাপতি সে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে কাঁঠালপাড়া গ্রামের মো. তোজাম্মেল এর ছেলে আল আমিন (২৮)

পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ মার্চ নবাবগঞ্জ উপজেলার বারুনী মেলা থেকে মোটরসাইকেলে ফেরার পথে খুন হয় রিমন ইসলাম ও তার দুই বন্ধু কিবরিয়া ইসলাম এবং সাব্বির রহমান। তারা স্থানীয়ভাবে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনার পর রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে চলতি বছরের ২৬ আগস্ট নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী রবিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ভ্যানচালক।

মামলায় সাবেক সংসদ সদস্য (দিনাজপুর-৬ আসন) শিবলী সাদিকসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ.মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামিকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর