April 10, 2026, 7:10 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

উখিয়ায় জালনোটসহ সংঘবদ্ধ চক্রের রোহিঙ্গা নারী পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

mostbet

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সক্রিয় হতে শুরু করেছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক জাল টাকা তৈরির সংঘবদ্ধ চক্র। প্রতিবছরেই ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে এসব সংঘবদ্ধ চক্র বেপরোয়া হয়ে ওঠে। এই চক্রের তৎপরতা রুখতে সক্রিয় হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উখিয়া উপজেলার কুতুপালং বাজারে ‘জাল’ নোট লেনদেন এর সময় ৪৯টি এক হাজার টাকার ‘জাল’ নোট সহ
রাবেয়া (৪১) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রাবেয়া উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের নুরুল হাকিমের স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘জাল টাকা’র চক্রের সাথে সে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক সহযোগীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন বলেন, ”আসন্ন রমজানে উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর।”‘জাল টাকা’ চক্রের পলাতক আসামীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর