April 12, 2026, 7:45 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

রাজস্থলী প্রতিনিধি

mostbet

রাজস্থলী উপজেলা গাইন্দ্যা ইউনিয়নের বন্য হাতির আক্রমনে উচ্চসিং মারমা (৪৯) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০:৩০ হতে উপজেলা ২নং গাইন্দ্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ল্ড কেইথাক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল হতে নিজের জমিতে যাওয়ার সময় হঠাৎ হাতির সামনে পড়েন উচ্চসিং মারমা (৪৯)। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি। হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। সকাল ১০:৩০ দিকে এই ঘটনা ঘটে, হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

মৃত্যু খবর শুনে দ্রুত জেলা বিএনপির সদস্য মেসাচিং মারমা রাজস্থলী উপজেলা কৃষক দলের সভাপতি বিষু সাহা উপস্থিত হয়ে পরিবারকে সমবেদনা জানাই।

বন কর্মকর্তা তুহিন তংচগ্যা জানান,বন্য হাতির হাজি পাড়া এলাকায় অবস্থান করার সময় এবং খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে এসে কলা গাছ খাইতে আসছিল সেই সময় বন্য হাতির উপর আক্রমণ করে এলাকা লোকজন,বন্য হাতির তাদের উপর আক্রমণ করল তারপর একজনকে আঘাত করল,হাতি আক্রমণে একজন চাষি মারা যায়।

ক্ষতিপূরণের পরিমাণ বিষয়ে জানতে চাইলে বন কর্মকর্তা তুহিন বলেন, ‘বন বিভাগের বিধান অনুযায়ী বন্য হাতির আক্রমণে কোনো ব্যক্তির সরাসরি মৃত্যু হলে তার পরিবারকে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে।’

Share Button

     এ জাতীয় আরো খবর