নজির আহম্মদ,লক্ষীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের বশিকপুরে বিএনপি কর্মী সালাহ উদ্দিন ওরফে রায়হানের বাড়িতে ডাকাতির অভিযোগ ওঠেছে। এসময় ডাকাতদের হামলায় নারীসহ অন্তত ওই পরিবারের চারজন আহত হয়েছে। ডাকাতির এঘটনায় নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ করেন ভুক্তভোগী রায়হান। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর পরিবার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গেলো সপ্তাহে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বুদহাজী বাড়ির শহিদ উল্ল্যাহর ছেলে রায়হানের বাড়িতে এঘটনা ঘটে।
ভুক্তভোগী রায়হান, তার পরিবার ও স্থানীয়রা জানান, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমানের ছোট ভাই ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নোমান হত্যা মামলার অন্যতম আসামী আলমগীর হোসেন ওরফে কদু আলমগীর মুখোশধারী ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে বিএনপি কর্মী রায়হানের বাড়িতে হামলা চালায়। এ সময় আলমগীরের সহযোগী চিহ্নিত সন্ত্রাসী রুবেল, শাওন, রিয়াজ, সোহেলসহ মুখোশধারীরা অস্ত্র নিয়ে রায়হানদের বাড়িতে হামলা চালায়। ডাকাতরা তাদের বসতঘরের দরজা, জানালায় গুলি চালিয়ে ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল লুট করে। গুলির শব্দে ভয়ে এলাকার কেউ এগিয়ে না আসলেও শোর চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়।
চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, ডাকাতি কিংবা হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান