April 13, 2026, 12:00 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা ও তার ভাই যশোরে আটক

ইয়ানূর রহমান :

mostbet

যশোর ডিবি পুলিশ ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে আটক করেছে। গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার সময় যশোর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসার জন্য গেলে স্থানীয়রা তাকে চিনতে পেরে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে যশোর জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় তার সঙ্গে থাকা ছোট ভাই সুমনকেও আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষমতায় থাকাকালীন আবুল কালাম আজাদ বারোবাজার এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ১২টি মামলা রয়েছে।#

Share Button

     এ জাতীয় আরো খবর