April 9, 2026, 8:50 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

নির্বাচন কমিশন সবাইকে নিয়ে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নির্বাচন করতে চায়- প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:

mostbet

নির্বাচন কমিশন সবাইকে নিয়ে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার দুপুরে ‘কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসনে যারা আছেন, তারা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন পরিচালনা করেছেন। নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ দেবে না, কোনো অন্যায় সিদ্ধান্তও দেবে না। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সকল নির্বাচন সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, আইনশৃংখলা বাহনীসহ সংশ্লিষ্ট সকলকে নির্বাচন আইন অনুযায়ী স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

সিইসি বলেন, ইতিমধ্যে ‘অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা বলেছেন, এবছর ডিসেম্বরের মধ্যে বা বড় কোন প্রয়োজনে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। সে হিসেবে প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের তারিখের বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হন নি সিআইসি।

তিনি বলেন, কোয়ালিটি নির্বাচনের জন্য প্রয়োজন নির্ভুল একটি ভোটার তালিকা। ভোটার হালনাগাদ করতে গিয়ে দেখা গেছে এখনও প্রায় ১৬ লাখ মৃত ভোটার আছে। তাদের বাদ দিয়ে নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। যা এবছর জুনের মধ্যে প্রস্তুত করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন- এই বিতর্কে নির্বাচন কমিশন যেতে চায় না। আপাতত আমাদের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। ১৬ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনেনর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নিরবাচন কর্মকর্তাসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর