April 16, 2026, 4:51 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

টংগাবতি আরুং আনৈই ম্রো ছাত্রাবাসে পিসিসিপি’র শিক্ষা সহায়তা উপকরণ উপহার বিতরণ

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

mostbet

হারিয়ে যাওয়া ম্রো ভাষা সংরক্ষন ও ম্রো শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় শিক্ষাদানের লক্ষ্যে ম্রো লেখক ইয়াং ইয়াং ম্রো এর তৈরি করা বান্দরবানের টংগাবতি ইউনিয়নে ‘আরুং আনৈই’ স্কুল ও ছাত্রাবাসে শিক্ষা সহায়তা উপকরণ উপহার দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ,বান্দরবান পার্বত্য জেলা।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে (শুক্রুবার) ২১ ফেব্রুয়ারী বেলা ১১ ঘটিকার সময় শিক্ষা উপকরণ বিতরন করে পিসিসিপি। এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি মো.আসিফ ইকবাল, পিসিসিপি বান্দরবান জেলা সাংগঠনিক সম্পাদক মো. তানভির হোসেন ইমন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ। ১২ জাতির ঐক্যতান সম্প্রীতির বান্দরবান গড়ার প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের সমঅধিকার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দূর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতে আগামীতেও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

Share Button

     এ জাতীয় আরো খবর