মোঃ জামসেদ আলম বকুল মহেশপুর ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১০ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ধর্ষকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে ধরেছে বলে তথ্য পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর স্বরুপপুর কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মসলেম উদ্দিন (৪০)
স্বরুপপুর গ্রামের মৃত ইলাহি বক্সের ছেলে।
জানা যায়, মসলেম উদ্দিন একজন মুদি দোকানদার। বহুদিন ধরে এলাকার নারী- শিশুদের সাথে অনৈতিক কাজ করে আসছে। বিষয়টি অভিযুক্ত মসলেম উদ্দিন স্বীকার করেছেল। তিনি জানান, ওই শিশুটির কাছে তিনি ২০০ থেকে ২৫০ টাকা পেতেন। সেই টাকার জন্য তিনি মাদ্রাসায় কক্ষে নিয়ে ধর্ষনের চেষ্টা করেন এবং এলাকাবাসি তাকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে ধরেন। অভিযুক্ত মসলেম উদ্দিন ৫ নং স্বরুপপুর ওয়ার্ড জামাতের প্রচার সম্পাদক বলে দাবি করে।
এই বিষয়ে স্বরুপপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জুলফিকার আলী বিশ্বাস জানান, স্বরুপপুর কুশুমপুর এলাকার জনগন ধর্ষক মসলেম কে ঘটনাস্থল থেকে আটক করে। আমি বিষয়টি জানতে পেরে মহেশপুর থানা অফিসার ইনচার্জকে জানালে সাথে সাথে তিনি ওসি তদন্ত কে ঘটনাস্থলে পাঠান।এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে ধর্ষণ কারিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওসি তদন্ত জানান ভিকটিমকে হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনায়ুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।