April 13, 2026, 8:48 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চৌগাছায় সাংবাদিক উজ্জ্বলকে চোখ উপড়ে হত্যার হুমকি

যশোর প্রতিনিধি :

mostbet

কালের কণ্ঠের চৌগাছা উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব চৌগাছার সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলকে চোখ উপড়ে ফেলে হত্যার হুমকি দিয়েছে বহুল আলোচিত সাংবাদিক নামধারী আজিজুর রহমান।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় চৌগাছা বাজারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সামনেই এই হুমকি দেন। বিষয়টি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে জানানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন ব্যক্তিরা নিন্দার ঝড় উঠেছে।

সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল জানান, তিনি বৃহস্পতিবার সকালে চৌগাছা বাসস্ট্যান্ডে প্রয়োজনীয় কাজ করে উপজেলা পরিষদের দিকে পায়ে যাচ্ছিলেন।
পথিমধ্যে মেহেদীর বেকারির সামনে শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সাথে তার দেখা হয়। তারা দু’জন বেকারির পাশে বসে কফি পান করছিলেন।

এসময় আকস্মিক সাংবাদিক নামধারী আজিজুর রহমান ঘটনাস্থলে এসে শিক্ষা কর্মকর্তাকে উজ্জ্বলের সাথে কেন বলে ধমক দেন। তখন উজ্জ্বল ওই ধরনের
ব্যবহার করার কারণ জানতে চাইলে আজিজ ক্ষিপ্ত হয়ে চিৎকার দিয়ে বলে,‘ তোর ভাই মার্ডার হয়েছে। তোর পরিবার মামলা করল কেনো? তোর কারণেই মামলা হয়েছে।’

হত্যাকান্ডের ঘটনায় মামলা হবে, তদন্ত হবে, আসামিদের মধ্যে নির্দোষ থাকলে চার্জশিট থেকে বাদও যাবে। তাতে তোমার সমস্যা কী। উজ্জ্বল এসব কথা বলতেই অকথ্য ভাষায় গালিগালাজ করে আজিজ। তখন চোখ উপড়ে ফেলে হত্যা করবে বলে হুমকি দেয় আজিজ।

উত্তেজিত আজিজকে শিক্ষা কর্মকর্তা বারবার নিবৃত্ত করার চেষ্টা করলেও সে সাংবাদিক উজ্জ্বলকে মারার জন্য তেড়ে আসে সে। এক পর্যায়ে শিক্ষা কর্মকর্তা তাকে সরিয়ে দেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,‘জরুরি একটি কাজের জন্য বাজারে এসেছিলাম। হঠাৎ সাংবাদিক উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হলে আমি কফিপানের অনুরোধ করি।

আমার অনুরোধ এড়াতে না পেরে তিনি কফি খান। এ সময় আজিজুর রহমান হঠাৎ এসে বাজে ব্যবহার করে। যা খুবই দুঃখজনক। এ ধরনের ব্যবহার আমি
আশা করিনি।’#

Share Button

     এ জাতীয় আরো খবর