April 14, 2026, 1:13 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আইনের শাসন প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই

বিশেষ প্রতিনিধি: রংপুর বিভাগ
রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বিএনপি নেতা সামু বলেন-
আইনের শাসন প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। পুলিশের চরিত্রের পরিবর্তন হয়নি, পুলিশের পরিবর্তন আনতে হলে জনগণের ভোটের সরকার প্রয়োজন। আমাদের দেশ কৃষিনির্ভর দেশ, দেশের অর্থনৈতিক মুক্তি ফেরাতে কৃষি উপকরণের দাম কমাতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আলুসহ অন্যান্য শস্যের প্রক্রিয়াজাতকরণ, বিপণন, সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়ছে।
আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নিউক্রস রোডস্থ রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন (প্রস্তাবিত) এর কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর শাখার আহবায়ক শামসুজ্জামান সামু সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকারে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের আহ্বায়ক মেহেদী হাসান মুন, স্টিয়ারিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা, ইউনিয়নের সদস্য সচিব এস এম লিটন, ইউনিয়নের সিনিয়র সদস্য লোকমান ফারুক, রুস্তম আলী সরকার, রায়হান শরীফ, এ সাত্তার মানিক, সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, নুর আলম, আমিরুল ইসলাম রাজু, মোশারফ হোসেন, সৈয়দা কনক শিল্পী আক্তার, মোটর শ্রমিক নেতা হারুন চৌধুরী প্রমুখ।
মহানগর বিএনপির আহবায়ক, শামসুজ্জামান সামু বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, আপনাদের (সাংবাদিক) বস্তুনিষ্ঠ লিখনীর মাধ্যমে রংপুর তথা দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি দেশ ও জাতির উন্নয়নের সব সময় আমাদের কাজ করার জন্য পরামর্শ দিচ্ছেন।
বিএনপির এই নেতা আরো বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সাধারণ শিক্ষার চেয়ে আধুনিক ও কারিগরি শিক্ষা ব্যবস্থার দরকার। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বিদেশ নির্ভর নয়, আমাদের নিজস্ব টাকায় তিস্তা প্রকল্পসহ বড় বড় প্রকল্প উন্নয়ন করা সম্ভব। এজন্য প্রয়োজন সকলের সদিচ্ছা। আমাদের সবাইকে দেশের উন্নয়নে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর