March 8, 2026, 12:29 am

pin up pinup
সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ইসলামপুরে আবু সাঈদ হত্যা মামলার আসামী সহ প্রেফতার তিন

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা:
ডেভিল হান্ট চলমান অপারেশনে আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি এবং ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সদস্য। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেন শাহ চৌধুরী শাহিনের পুত্র।
পুলিশ জানায়, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি আত্নগোপনে ছিলেন। সে আবু সাঈদ হত্যা মামলার আসামি।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ইমরান চৌধুরী আকাশের বিরুদ্ধে ইসলামপুর থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চন্দন গোয়ালা ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর