April 15, 2026, 3:48 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিহত পরিবারকে প্রশাসনের অনুদান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

mostbet

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল ২৫ হাজার টাকা করে দুটি চেক প্রদান করেন। এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে অন্যান্য ভাতা ও সহায়তা প্রদানের আশ্বাস দেন।

উপজেলার মহাদান ইউনিয়নের নলদার গ্রামের আমজাদ ফকিরের ছেলে আরিফুল হাসান (২১) ও ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলামের (২৪) পরিবারকে এ চেক দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত উপশহর সংলগ্ন করগ্রাম এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ওই দুইজনসহ জেলার বিভিন্ন স্থানের পাঁচজন ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এএসএম জুলফিকুর রহমান
সরিষাবাড়ি জামালপুর

Share Button

     এ জাতীয় আরো খবর