April 15, 2026, 7:42 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

অপারেশন ডেভিল হান্টঃ মোংলা সহ পৃথক অভিযানে অস্ত্রসহ আটক ৫

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

mostbet

অপারেশন ডেভিল হান্টে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার শ্যামনগরের চকবারা বাজার এলাকা হতে আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মোঃ হাফিজুর রহমান গাজি (২৫) আটক হয়েছে।

রবিবার রাতে আটকের পর তাদের স্বীকারোক্তি মতে ১টি একনালা পাইপ গান ও ১৬টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত এ দুই ব্যক্তির বিরুদ্ধে সুন্দরবনে ডাকাতদের সহযোগিতার অভিযোগ রয়েছে।

সোমবার দুপুরে আটককৃতদেরকে অস্ত্রসহ সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লেঃ কমান্ডার তারেক আহমেদ।

এদিকে রবিবার রাতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই এলাকা থেকে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন দুলাল ফকির (৪০), হেলাল ফকির (৩০) ও আমজাদ মোড়ল (৩৫)। এদের বিরুদ্ধে এলাকায় ঘের দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাদেরকে সোমবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। #

Share Button

     এ জাতীয় আরো খবর